Monday, May 4, 2026

পালঘরের পর বুলন্দশহরে খুন দুই সাধু

Date:

Share post:

ফের দুই সাধুকে খুন করল এক দুষ্কৃতী। ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরের ঘটনার আবার সেই একই ঘটনা। এবার এমন নরকীয় ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। শিব মন্দিরে ঘুমিয়ে থাকা দুই সাধুকে এবার খুন করল এক দুষ্কৃতী।

পুলিশ সূত্রে খবর, বুলন্দশহর জেলার অনুপশহর থানা এলাকার পাগোনা গ্রামে হয়েছে এই খুন। সোমবার রাতে গ্রামের একটি শিব মন্দিরে ঘুমাচ্ছিলেন জগন দাস (৫৫) ও সেবাদাস (৩৫)। ঠিক সেই সময় ওই মন্দিরে পৌঁছয় এক দুষ্কৃতী। এরপর মঙ্গলবার সকালে মন্দির চত্বরে ওই দুই সাধুর রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই হত্যায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হতে তুলে দেয় গ্রামবাসীরা।

বুলন্দশহরের পুলিশ প্রধান সন্তোষ কুমার সিং জানিয়েছেন, এই অভিযুক্ত কয়েকদিন আগে নিহত সাধুদের একটি চিমটা চুরি করে। এরপর ওই সাধুরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে দু-চার কথা শুনিয়ে দেন।

তবে ওই বদলা নিতেই কি হত্যাকাণ্ড? বিষয়টি আরও ভালভাবে খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে