Wednesday, June 24, 2026

বৃষ্টি মাথায় করে উত্তরবঙ্গে পর্যবেক্ষণ কেন্দ্রীয় প্রতিনিধিদলের

Date:

Share post:

মঙ্গলবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই শিলিগুড়ির রাস্তায় নামলেন দিল্লি থেকে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন তাঁরা প্রথমেই কাওয়াখালিতে কোভিড-হাসপাতাল ডিসানে যান। এদিন ৫ জনের মধ্যে অজয় গঙ্গোয়ার ও শিবানী দত্ত এখানে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন।করোনা চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না তাও খতিয়ে দেখেন। পরে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান শিলিগুড়ি জংশন এলাকায়। সেখানে গিয়ে একটি দোকানদারের সঙ্গে কথা বলেন। এছাড়া যাতায়াতের পথে লকডাউন কেমন হচ্ছে তা মোবাইলে রেকর্ড করেন।

পরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বাগডোগরা যান লকডাউন দেখতে। অন্যদিকে, বিনীত যোশী সহ বাকি দুজন আরেকটি দল নিয়ে দার্জিলিং যান সেখানকার লকডাউন চিত্র খতিয়ে দেখতে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...