Sunday, May 17, 2026

কোচবিহারে ৪০০ দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ

Date:

Share post:

কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পালের উদ্যোগে, স্বেচ্ছাসেবী সংগঠন “চেষ্টা”-র তরফে মঙ্গলবার ৪০০ দুঃস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। সংগঠনের তরফে জানানো হয়, সদর মহকুমার এই মানুষদের স্বয়ং সদর মহকুমা শাসক চিহ্নিত করে দিয়েছেন। সাত দিন ধরে চেষ্টা করে এই মানুষদের নিয়ে আসা হয়েছে। কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সামনে তাঁদের হাতে চাল, ডাল, মুড়ি, সোয়াবিন ও আলু তুলে দেওয়া হয়। তাঁদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়।

লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে যে সমস্ত মানুষরা দৈনিক রোজগার করে সংসার চালাতেন তাঁদের আয় শূন্য। পাশাপাশি, রেশনের চাল দিয়ে সম্পূর্ণ মাস অতিবাহিত করা সম্ভব নয় অনেক পরিবারের। তাই যে সমস্ত পরিবারের মানুষের সহযোগিতা চেয়েছিলেন মহকুমা শাসকের কাছে, তাঁদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। একই সাথে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন সৌমজিৎ রায়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...