Wednesday, April 22, 2026

করোনা হাসপাতালে রাজ্যের মোবাইল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা নবেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলটির শুনানি হয়।

মামলাকারী নবেন্দু কুমার বন্দ্যোপাধ্যায় হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ ও ব্যবহারের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হন। সেই মামলায় আগামী ৭ মে’র মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এই মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে ছিলেন, রাজ্যের কোনও কোভিড হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো।

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...