Saturday, May 16, 2026

হাসপাতালতে রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে বিজ্ঞপ্তি জারি রাজ্যের

Date:

Share post:

করোনা পরিস্থিতির জেরে রাজ্যের হাসপাতালগুলিতে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এতে সমস্যায় পড়েছেন অনেকেই। এবার হাসপাতালগুলিতে রোগী পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবারই স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানানো হয়েছে,

• ফিভার ক্লিনিক এবং শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত রোগীরা যাতে পৃথকভাবে চিকিৎসা পেতে পারেন, তার জন্য প্রত্যেক হাসপাতাল আলাদা ব্যবস্থা করবে।

• অন্যান্য রোগের জন্য হাসপাতালগুলির বহির্বিভাগে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

• প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।

• আউট ডোরে রোগী দেখা শেষ হলে, পুরো আউট ডোর স্যানিটাইজ করতে হবে।

• জরুরি ভিত্তিতে কোনো রোগীর অস্ত্রোপচার করতে হলে চিকিৎসক, নার্স ও প্যারা মেডিক্যাল স্টাফ এ দের পিপিই পরতেই হবে।

• নিয়ম অনুযায়ী সব সতর্কতা নেওয়া বাধ্যতামূলক।

• রোগী যদি করোনা আক্রান্ত হন, তবে তাঁকে আইসোলেশনে রাখতে হবে।

•পরিকল্পিত অস্ত্রোপচারের আগে নমুনা পরীক্ষা করে দেখতে হবে রোগী করোনা আক্রান্ত কি না।

• রোগী কোভিড পজিটিভ হলে, আগে করোনা চিকিৎসা হবে, তারপর অস্ত্রোপচার।

Related articles

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...