Thursday, June 4, 2026

অত্যাবশ্যক নয় এমন পণ্য নিয়ম মেনে পৌঁছে যাবে বাড়িতে, জানাল রাজ্য

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সরকার সংক্রমণের গুরুত্ব অনুসারে রেড , অরেঞ্জ এবং গ্রিন জোনে রাজ্যকে ভাগ করেছে৷ এতদিন করোনার জেরে বন্ধ ছিল সব রকম অনলাইন পরিষেবা। মঙ্গলবার সন্ধেয় নয়া নির্দেশ জারি করল রাজ্য। জরুরি নয় এমন কিছু পণ্য হোম ডেলিভারির নিয়ম মেনে পৌঁছে দেওয়া হবে বাড়িতে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অত্যাবশ্যক নয় এমন জিনিসপত্র অনলাইনে বিক্রির সুযোগ খুলে দেওয়া হচ্ছে ঠিকই, তবে তা হবে হোম ডেলিভারি পদ্ধতিতে। অর্থাৎ ক্রেতা কিনতে চাইলে, তাঁকে সেগুলি বাড়িতে পৌঁছে দিতে হবে। দোকানে বিক্রি করা যাবে না। এমনকি পণ্য পৌঁছতে যাবেন যিনি, তাঁকেও বাধ্যতামূলক ভাবে সমস্ত সুরক্ষা বিধি মানতে হবে। মানে, নিশ্চিত করতে হবে তিনি মাস্ক পড়ে যাচ্ছেন, দূরত্ব বিধি ও অন্যান্য স্বাস্থ্য বিধি মানছেন। তবে একাংশের বক্তব্য, পণ্য পৌঁছতে ডেলিভারি ভ্যান বা কর্মীর বিশেষ কোনও পাস লাগবে কি না, সেই খুঁটিনাটি জানাও জরুরি।

রাজ্যের নির্দেশ অনুযায়ী

• অত্যাবশ্যক নয় এমন পণ্যের বিক্রিতে সায়।

• হোম ডেলিভারি পদ্ধতিতেই তা করা যাবে।

• সায় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত যাবতীয় কাজকর্মে।

• পণ্য সরবরাহকারীদের মাস্ক পরতে হবে। মানতে হবে সব রকম সুরক্ষাবিধি।

Corona update

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...