Friday, May 15, 2026

করোনা-যুদ্ধে জয়ীদের স্বাগত জানালেন প্রতিবেশীরা

Date:

Share post:

করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তাঁদের বিচ্ছিন্ন করে দিচ্ছেন প্রতিবেশীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু ঠিক তার উলটো চিত্র দেখা গেল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে। মঙ্গলবার তিনজন করোনা রোগী সুস্থ হয়ে চ্যাং হাসপাতাল থেকে ছাড়া পান।বুধবার তাঁরা নিজেদের বাড়ি ফেরেন। কার্শিয়াঙের বাড়িতে ফেরেন সুস্থ হয়ে ওঠা নার্স। তাঁকে ফুল ছুড়ে স্বাগত জানানো হয়। অন্যদিকে শিলিগুড়ির কাওয়াখালিতে নিজের এপার্টমেন্টে নার্স সহ তাঁর মা ফিরতেই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। এই দৃশ্য উদাহরণ হয়ে গেলো সারা রাজ্যের কাছে। প্রথম থেকেই স্বাস্থ্যমন্ত্রক বারবার বলছে করোনা রোগীরা সুস্থ হয়ে গেলে তাঁরা অচ্ছুৎ নন।তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। সেই ছবিই এদিন ফুটে উঠল পাহাড় থেকে সমতলে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...