Friday, May 15, 2026

গন্তব্য মুর্শিদাবাদ, দীঘা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শালবনীতে সাহায্য স্থানীয়দের

Date:

Share post:

হাঁটতে শুরু করেছিলেন দীঘা থেকে। গন্তব্য মুর্শিদাবাদ। পথ থমকে গেল শালবনীতে। শালবনীর কালীমন্দিরে এলাকায় একদল পরিযায়ী শ্রমিককে হাঁটতে দেখে তাঁদের সঙ্গে কথা বলেন শিক্ষক তন্ময় সিংহ। পরিযায়ী শ্রমিকরা জানান, তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা। পরিযায়ী শ্রমিকদের ওই দলে ছয় বছরের বাচ্চা ও তার মা ছাড়াও আরও পাঁচজন ছিল। ওই শিক্ষক পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহের সঙ্গে যোগাযোগ করেন।

শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও অতনু সিংহ শুকনো খাবারের ব্যবস্থা করেন। সন্দীপ সিংহ চন্দ্রকোনা রোড ফাঁড়ি, শালবনী থানাতে যোগাযোগ করেন। পরিযায়ী শ্রমিকের ওই দলটি জানায় তাঁরা মুর্শিদাবাদের সুতি ও ধূলিয়ান থানার বাসিন্দা। কোয়ারান্টাইনের বদলে তাঁরা বর্ধমান বর্ডারের কাছাকাছি পৌঁছে দেওয়ার আর্জি জানান। দলটিকে সেখানে পৌঁছে দেওয়া হয়।

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...