Monday, May 18, 2026

ভিন রাজ্যে আটকে থাকাদের ঘরে ফিরতে সবুজ সংকেত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

দেশের বিভিন্নপ্রান্তে আটকে থাকা পড়ুয়া, তীর্থযাত্রী, পরিযায়ী শ্রমিক, পর্যটক-সহ অন্যান্যদের, যারা লকডাউনের জন্য ভিনরাজ্য আটকে আছেন, তাদের নিজেদের রাজ্যে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এক নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সব রাজ্য সরকারকে বলেছে, আটকে থাকা সবাইকে নিজেদের রাজ্যে ফেরাতে হবে বিধি মেনে৷ এদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে দু’দফায়, যাত্রা করার আগে এবং নির্দিষ্ট রাজ্যে পৌঁছানোর পর৷ রাজ্যে প্রবেশের পর এদের হোম অথবা সরকারি কোয়ারান্টাইনে রাখতে হবে৷ স্যানিটাইজ করা বাসে এদের নিয়ে যেতে হবে৷ এছাড়া, এই বিষয়টি নজর রাখার জন্য নোডাল অফিসার নিয়োগ করতে হবে, সেই অফিসার ভিন রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবে৷

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...