Thursday, May 14, 2026

বলিউডের আইকন ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইরফান খানের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টাও এখনও কাটেনি। তার আগেই ফের নক্ষত্র পতন। ফের ধাক্কা খেল ভারতীয় সিনে জগত। এবার চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বলিউড অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইট বার্তায় শোকজ্ঞাপন করে লেখেন, “ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। জাতীয় পুরস্কার বিজেতা ঋষি কাপুর ফ্লিম দুনিয়ায় আইকন। ১৫০টির উপর সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আমি তাঁর পরিবার, অসংখ্য গুণগ্রাহী, ও চলচ্চিত্র জগতে তাঁর জড়িত সকলকে জানাই গভীর সমবেদনা।”

গতকাল, বুধবার রাতেই গুরুতর অসুস্থ হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। “মেরা নাম জোকার” ছবি দিয়ে কিশোর বয়সেই আত্ম প্রকাশ করা এই অভিনেতার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। এদিন সকালে ছেলে রণবীর কাপুর তাঁর মৃত্যুর কথা জানান।

বাবা রাজ কাপুরের হাত ধরে যুব বয়সে “ববি” ছবি দিয়ে নায়ক হিসেবে পেশাগত অভিনয় শুরু করেন তিনি । দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছিল ঋষি কাপুরের। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন প্রবীণ অভিনেতা।

উল্লেখ্য, যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন ঋষি কাপুর। তার ঠিক এক বছরের মাথায় ফেরেন দেশে। মারণ রোগের সঙ্গে কঠিন লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু সিং। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচিত্র জগতে একটু যুগের অবসান ঘটলো।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...