Wednesday, June 24, 2026

করোনা : কোন রাজ্যের কেমন পরিস্থিতি? তেলেঙ্গানা, ছত্তিশগড় মুক্ত হওয়ার পথে

Date:

Share post:

দেশের কোন রাজ্যের করোনা-পরিস্থিতি ঠিক কী রকম, নির্দিষ্ট কিছু অঙ্কের হিসাবে তা তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

🔴 স্বাস্থ্যমন্ত্রক এক্ষেত্রে বিচার করেছে, আক্রান্তের সংখ্যার দ্বিগুণ হওয়ার দিন।

🔴 অর্থাৎ কম সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলে পরিস্থিতি খারাপ বলে ধরা হবে।

🔴 আক্রান্তের সংখ্যা দ্বিগুণ যে রাজ্যে যত বেশি সময় ধরে হবে, সেই রাজ্যের পরিস্থিতি তত ভালো বলেই ধরা হয়েছে।

🔴 কেন্দ্রের দাবি, এই তথ্যেই ধরা পড়ছে, চিরাচরিত ধারণা অনুযায়ী, করোনা- সংক্রমিতের সংখ্যা গুণিতকের হারে বাড়ছে না।

◾কেন্দ্রের রাজ্যওয়ারি হিসেবে দেখানো হয়েছে:

🔴 তেলেঙ্গানা আর ছত্রিশগড়ের পরিস্থিতি গোটা দেশে সব থেকে ভালো।

🔴 ১ হাজারের কিছু বেশি করোনা- রোগী তেলেঙ্গানা’য়৷

🔴 মাত্র ৩৭ জন রোগী ছত্রিশগড়ে৷

🔴 এই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার গড় সময় ৭০ দিন। এটাই আপাতত সর্বোচ্চ ৷

🔴 কর্নাটক, কেরল আর পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৩৫ দিন।

🔴 হরিয়ানা, উত্তরপ্রদেশের করোনা-রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ২৫ দিনে৷

🔴 মধ্যপ্রদেশে রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ২০ দিনে৷

🔴 পরিস্থিতি কিছুটা অন্যরকম বিহার আর ঝাড়খণ্ডে।

🔴 বিহার ও ঝাড়খণ্ডে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার গড় সময় এখন যথাক্রমে ৫ এবং ৬ দিন।

🔴 দিল্লি, ওড়িশা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ১০ দিন।

🔴 জম্মু-কাশ্মীরে ১২ দিন।

🔴 আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি, কিন্তু সেই সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়সীমাও বাড়ছে, এমন তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে।

🔴 বর্তমানে বাংলায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১০ দিনে। কিছু দিন আগেই এই সংখ্যা ৯ দিন ছিল।

🔴 মহারাষ্ট্র আর গুজরাতেও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১০ দিনে৷

🔴 গুজরাতে এক সময়ে ৭ দিনে আক্রান্তের সংখ্যা ৩ গুণ হয়ে গিয়েছিল।

🔴 তামিলনাড়ুতে এই সময়সীমা ২৫ দিন৷

🔴 রাজস্থানে ২০ দিন।

🔴 এই মুহূর্তে সারা ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে গড়ে ১২ দিনে।

🔴 লকডাউনের আগে আগে এই অঙ্ক ছিলো ৩ থেকে সাড়ে ৩ দিন।

🔴 সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, সেটাই বুঝিয়েছে কেন্দ্র৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...