Wednesday, May 13, 2026

আদিবাসীদের জন্য বীরভূমে ‘ফ্রি বাজার’, উদ্যোক্তা জেলা পুলিশ

Date:

Share post:

লকডাউন। বন্ধ অধিকাংশ কলকারখানা। ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত দোকান-বাজার বন্ধ। আর এতে সমস্যায় পড়েছেন আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষরা। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সেই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হল। জেলার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হল ফ্রি বাজার। প্রত্যেক সপ্তাহে একদিন করে বিভিন্ন আদিবাসী গ্রামে কিংবা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সেই এলাকার মানুষদের জন্য এই ফ্রি বাজার থাকবে সামাজিক দূরত্ব বিধি মেনে। বাজার থেকে মানুষজন কাঁচা সবজি, মুদিখানা সামগ্রী নিয়ে যেতে পারবেন নিজেদের প্রয়োজনে। সামাজিক দূরত্ব মেনে প্রত্যেককে দাঁড় করানো হচ্ছে। নির্দিষ্ট দূরত্ব অন্তর টেবিলের ওপরে সাজিয়ে রাখা হচ্ছে দ্রব্যসামগ্রী । আদিবাসী অধ্যুষিত মহম্মদ বাজার থানার হরিণসিঙ্গাতে এই বাজার শুরু হয়েছে। প্রথম দিন প্রায় ৫০০ স্থানীয় দুঃস্থ মানুষ এখান থেকে তাদের খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। এই ধরনের বাজার জেলার আদিবাসী অধ্যুষিত বিভিন্ন থানা এলাকায় শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...