Friday, May 15, 2026

বিডিও অফিস থেকে চাল দেওয়া বন্ধ, খালি হাতে ফিরলেন তুফানগঞ্জের বাসিন্দারা

Date:

Share post:

রেশন থেকে নির্দিষ্ট পরিমাণ চাল দেওয়া হবে। সুতরাং আর চাল পাওয়া যাবে না বিডিও অফিস থেকে। এই সিদ্ধান্ত জানার পরে বিফল মনোরথে বাড়ি ফিরতে হল তুফানগঞ্জ ১৪ টি গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ মানুষদের। ব্লক অফিস সূত্রের খবর, যাঁদের রেশন কার্ড আছে, মে মাসে তাঁরা সরকারের নির্ধারিত পরিমাণ চাল পাবেন। চালের পরিমণও যথেষ্ট। এপ্রিল মাসে রেশন থেকে চাল কম দেওয়ায় বিডিও অফিস থেকে কিছু সাহায্য করা হয়েছিল। বর্তমানে সব বন্ধ রাখা হয়েছে ।

তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। মে মাসে অন্তদ্যোয় কার্ডে ১৫ কেজি চাল, পিএইচএইচ, এসপিএইচএইচ কার্ডে ৭ কেজি চাল ও তিন প্যাকেট আটা, রাষ্ট্রিয় খাদ্য সুরক্ষা যোজনা -১ ও ২ (RKSY -1&2) নম্বর কার্ড পিছু ৫ কেজি করে চাল দেওয়া হওয়া হবে। ফলে খাদ্য সমস্যা অনেকটাই মেটানো সম্ভব। যেহেতু সমস্যার সমাধান হচ্ছে তাই ব্লক অফিস থেকে আর কোন চাল দেওয়া হবে না। বৃহস্পতিবার চাল পাওয়ার আশায় অনেকে বিডিও অফিসের সামনে জড়ো হলে, পুলিশ গিয়ে ভিড় সরিয়ে দেয়।
এদিন চাল না পেয়ে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ব্যাপারি পাড়ার নুরিনা বিবি জানান, “আমার রেশন কার্ড নেই। লকডাউনে সমস্যায় পড়েছি। দিন মুজুরি করে দিন কাটত। বর্তমানে তাও বন্ধ। স্বাভাবিক ভাবেই বিডিও অফিসের সাহায্য ছাড়া আমাদের চলা সম্ভব নয়”। আরেক মহিলা গীতা দাস বলেন, “সকালে চালের লাইনে দাঁড়াই। বেলা প্রায় ১০ টা নাগাদ বিডিও অফিসের লোক ও পুলিশ এসে জানায় আজ চাল দেওয়া হবে না। বাধ্য হয়েই বাড়ি ফিরে যাচ্ছি। আজ কীভাবে বাড়িতে গিয়ে উনুন জ্বালাব সেটাই ভাবছি”।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...