Saturday, May 16, 2026

লকডাউনের মধ্যে কোচবিহারে বিক্ষোভ সিপিআইএম-এর

Date:

Share post:

লকডাউনের মধ্যে ফের বিক্ষোভ সিপিআইএম-এর। বৃহস্পতিবার, কোচবিহার জেলা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিটি ব্লক ও মহাকুমা স্তরে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।

এদিন কোচবিহার জেলা শাসক দফতরে ৯ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায় সিপিআইএম। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক অনন্ত রায়। করোনা এবং রেশন নিয়ে প্রতিবাদ জানায় সংগঠন। কোচবিহার সদর মহকুমা শহর তুফানগঞ্জ, দিনহাটা ও মাথাভাঙা মহাকুমা তে এই কর্মসূচি পালন করা হয়। অনন্ত রায় জানান, “কোচবিহার জেলা শুধু নয় গোটা রাজ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বাম কর্মীরা।” পাশাপাশি দৈনন্দিন রোজগেরেদের কথা চিন্তা করার দাবি দেখেছেন তাঁরা।

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...