Saturday, June 20, 2026

ফের ট্যুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের

Date:

Share post:

আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে আক্রমণ করল রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সঙ্গে রাজ্যপালের একের পর এক সংঘাত লেগেই রয়েছে। এক একটি বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি।

রাজ্যপাল লিখেছেন, ঐক্যবদ্ধ হয়ে কোভিড ১৯-এর মোকাবিলার জন্য সব দলের কাছে আবেদন জানাচ্ছি। বিরোধীরা এমন ব্যবহার করছে যেন শকুন মৃতদেহের জন্য অপেক্ষা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ব্যথিত। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার মতো অবস্থায় এই ধরনের রাজনীতি বন্ধ হোক।

এরপর মুখ্যমন্ত্রী সঠিক আচরণ করার জন্য সংবাদমাধ্যমকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তাতে তিনি উদ্বিগ্ন। তিনি জানান, বিভিন্ন ভাবে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। ট্যুইটে ধনকড়ের প্রশ্ন, সংবাদমাধ্যমকে কেন ভয় দেখানো হচ্ছে? কোনও কিছুই গোপন করা উচিত নয়। স্বাধীন সংবাদমাধ্যম হল গণতন্ত্রের মেরুদণ্ড। তাদের কেন চাপে রাখা হচ্ছে?

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধিদলকে রাজ্য সরকার কেন অসহযোগিতা করছে তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে রাজ্যপাল। এমনকী গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক টুইট করে মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ করে যাচ্ছেন ধনকড়। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগ আনলেন তিনি।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...