Tuesday, June 23, 2026

Big Breaking: প্রয়াত কিংবদন্তি চুনী গোস্বামী

Date:

Share post:

প্রয়াত হলেন চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে।

১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল সোনা জেতে। ১৯৬৪ সালে এশিয়া কাপে রূপো জেতেন। ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত পাঁচটি মরশুমে বাগানের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ফুটবলার। দেশের হয়ে করেছেন ১১টি গোল। ১৯৬৮ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। তবে শুধু ফুটবলার নয়। চুনী গোস্বামী ছিলেন অলরাউন্ডার হিসেবে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ১৯৬২-৬৩ রঞ্জিতে অভিষেক। তাঁর নেতৃত্বে রঞ্জি ফাইনালে ওঠে বাংলা। সাউথ ক্লাবের হয়ে খেলেছেন জাতীয় স্তরের টেনিস।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...