Sunday, May 10, 2026

করোনার কোপ, যাদবপুরের ১২ পড়ুয়াকে নিয়োগপত্র দিয়েও ফেরালো কর্পোরেট সংস্থা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ জন পড়ুয়াকে নিয়োগ পত্র দিয়ে প্রত্যাহার করে নিল একটি কর্পোরেট সংস্থা। জানা গিয়েছে, ওই কর্পোরেট সংস্থা পড়ুয়াদের ইমেইল মারফত জানায় নিয়োগ পত্র প্রত্যাহার করে নেওয়া হলো। করোনা এবং লকডাউনের জেরে নিয়োগ পত্র প্রত্যাহার করে নিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ” সংস্থা নিয়োগ পত্র প্রত্যাহারের বিষয় ইমেইল মারফত ছাত্রছাত্রীদের জানিয়েছে। ওই কর্পোরেট সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করি। তারা জানায় নিয়োগ প্রক্রিয়া শুরু করলে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।”

করোনা পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর কর্পোরেট সংস্থার বেঙ্গালুরু অফিসে চলতি বছরেই চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ওই পড়ুয়াদের। কিন্তু তার আগে কোপ পড়ল চাকরিতে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “যেহেতু সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর, তাই এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ করছে না। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমাদের তরফে সব রকমের চেষ্টা করা হচ্ছে।”

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...