Sunday, June 21, 2026

নিজেই ঘরে তৈরি করে ফেলুন মুখরোচক ভেলপুরি

Date:

Share post:

লকডাউনের জন্য অনেকদিন ধরে ঘরের বাইরে পা রাখতে পারছেন না। বরং বলা ভালো, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজেকে গৃহবন্দি রেখে ঠিকই করেছেন । কিন্তু মন চাইতেই পারে কিছু মজাদার খাবার খেতে! আর এমনই মজাদার একটি খাবারের নাম ভেলপুরি।
না, চিন্তার কোনও কারণ নেই । নিজেই বরং ঘরে তৈরি করে ফেলুন মুখরোচক এই খাবারটি।


*উপকরণঃ*
ময়দা- ৩ কাপ
বেকিং পাউডার, ধনেপাতা ও তেল- পরিমাণমত
আলু সেদ্ধ– আধা কাপ
মটরডাল সেদ্ধ- ২ কাপ
চিনি -১ চা চামচ
তেঁতুলের রস- ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ৫টি
পেঁয়াজ কুচি- ২টি
চটপটি মশলা- ২ চা চামচ
শসা- ২টি
টমেটো- ৪টি
জিরার গুঁড়া, লবন, বিট লবন- পরিমাণমত

*প্রস্তুত প্রণালীঃ*

*পুরি তৈরি করতে -*

• প্রথমে ময়দা নিয়ে এক চা চামচ তেল, লবন, বেকিং পাউডার ও পরিমাণমত জল দিয়ে মাখিয়ে মন্ড তৈরি করুন।
• সেখান থেকে রুটির মতো করে বেলে নিয়ে ছোট ছোট গোলাকার লেচি আকারে কেটে নিন।
• এবার ডুবোতেলে ভেজে তুলে রাখুন।

*পুর তৈরি করতে-*

• সেদ্ধ আলু, মটরডাল ভালোভাবে একসাথে চটকে নিন।
• চিনি, লবণ, তেঁতুলের রস, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, চটপটি মশলা, জিরার গুঁড়া ভালোভাবে মেশান।

*ভেলপুরিঃ*

• আগে তৈরি করে রাখা পুরিগুলোকে এক পাশ থেকে অর্ধেক করে কাটুন।
• এবারে ভেলপুরির পুর ভরে দিন এবং পুর ভরার পর খানিকটা শসা আর টমেটো কুচিও দিয়ে দিন।
• উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...