Wednesday, May 6, 2026

লকডাউন ভঙ্গ: টিকিয়াপাড়ার পরে সিউড়িতে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

টিকিয়াপাড়ার রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত পুলিশ। এবার বীরভূমের সিউড়িতে লকডাউন ভঙ্গকারীদের হাতে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, শনিবার রাতে সিউড়ির হুসেনাবাদ এলাকায় স্থানীয় কিছু লোকজন লকডাউন উপেক্ষা করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে আইনভঙ্গকারীদের সঙ্গে বচসা শুরু হয়। এরপর পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে সিউড়ি থানার পুলিশ শুভঙ্কর দোলুই, বুবাই দাস সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার সিউড়ি আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট সুমিতাভ ঘোষ তাঁদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...