Friday, February 27, 2026

বিবস্ত্র অবস্থায় মহিলার নলি কাটা দেহ উদ্ধার,ধর্ষণ করে খুনের অভিযোগ

Date:

Share post:

করোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেও ধর্ষণের ঘটনা কিন্তু থামছে না। মাঝ বয়সী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ হাবরার ফুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা মন্ডল পাড়ার বাসিন্দা ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় নাংলার বিল এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ঘাস কাটতে যান ওই মহিলা। সন্ধ্যা হওয়ার পরেও বাড়িতে না ফেরায় ছেলে অমিত বিশ্বাস খোঁজাখুঁজি শুরু করে। এরপর মাঠ দিয়ে নাংলার বিল এলাকায় পৌঁছে যায় সে, সেখানেই ঝোপের মধ্যে নগ্ন অবস্থায় অমিত তার মায়ের গলার নলি কাটা দেহ পড়ে থাকতে দেখে।

এরপর হাবরা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

spot_img

Related articles

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

নিয়োগে সবুজ সংকেত! নতুন ১৫ পদ সৃষ্টি, ৫১ পদ পূরণের অনুমোদন মন্ত্রিসভায়

রাজ্যের প্রশাসনিক ও নাগরিক পরিষেবা আরও জোরদার করতে বড়সড় নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট

সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর-এর লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধানের কাজ। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম ভোটার...