Wednesday, April 29, 2026

সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া দেবে কংগ্রেস! ঘোষণা সোনিয়া গান্ধীর

Date:

Share post:

ভিন রাজ্যে কাজ করা সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া দেবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি। আজ, সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি রাজ্য কমিটিগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষে। সোনিয়া গান্ধী বলেন, করোনা মোকাবিলায় দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য এটিই ভারতীয় জাতীয় কংগ্রেসের বিনম্র অবদান।

উল্লেখ্য, দীর্ঘ লকডাউনকে পরিযায়ী শ্রমিকরা দেশজুড়ে আটকে পড়েছেন। বিভিন্ন রাজ্যের আবেদনের ভিত্তিতে বিশেষ ট্রেনে পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার তথা রেলমন্ত্রক। কিন্তু রেলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ট্রেনের ভাড়া থেকে এই সংক্রান্ত সমস্ত খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কিংবা ওই পরিযায়ীদের। তারপরই দেশজুড়ে শ্রমিকদের রেলভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

Related articles

বাংলাকে জানেই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী ‘হাইজ্যাক’

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি।...

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...