Monday, May 4, 2026

ধাপার মাঠে অগুন্তি দেহ পোড়ানো হচ্ছে: দিলীপ ঘোষ

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরির তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, বহু করোনা সংক্রমণে মৃত ব্যক্তির দেহ ধাপায় সৎকার করা হচ্ছে। একটি চিতায় অনেককে একসঙ্গে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ। মৃতদের প্রতি ন্যূনতম সম্মান দেওয়ার দাবি জানান তিনি। বলেন, পরিস্থিতি এমন যে ধাপা সংলগ্ন এলাকার থানার ওসির সংক্রমণ ঘটেছে।

একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রের রিপোর্টে প্রকাশ করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা দেশের মধ্যে রাজ্যের হার সবথেকে বেশি। তিনি জানান, এ বিষয়ে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কী করা উচিত সে বিষয়ে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন দিলীপ ঘোষ।
এদিন ফের রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হোন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের দেওয়া ভালো চাল তৃণমূল নেতারা চুরি করে নিজেদের বাড়িতে রাখছেন। রাজ্যের পচা চাল বাংলার মানুষকে দেওয়া হচ্ছে। আর খাদ্যমন্ত্রী বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। দিলীপের অভিযোগ, কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ।
একইসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, মদ কি অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে? সেখানে যেরকম পরিমাণ ভিড় হচ্ছে তাতে তো আরও সংক্রমণ ছড়াতে পারে।

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে