Sunday, June 14, 2026

ভারতেও হতে চলেছে ‘রেমডেসিভির’ ওষুধের ট্রায়াল, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা সারাতে দুনিয়ার অন্য কয়েকটি দেশের সঙ্গে ভারতেও ‘রেমডেসিভির’ ওষুধের ট্রায়াল শুরু হচ্ছে৷ সোমবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ এই ওষুধ নিয়ে আশার আলো দেখছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ও৷ করোনা চিকিত্‍সায় এখন আশা জাগাচ্ছে রেমডেসিভির নামের ওষুধটি৷ মার্কিন প্রশাসনের দাবি, তাদের দেশের এক ওষুধ সংস্থার তৈরি এই অ্যান্টি ভাইরাল ওষুধে ভালো সাফল্য মিলেছে৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সলিডারিটি ট্রায়ালের অংশীদার ভারতও৷ তাই ভারতেও রেমডেসিভিরের ট্রায়াল হবে৷ ইতিমধ্যেই ১ হাজার ডোজ রেমডেসিভির পেয়েছে ভারত৷ গোটা দেশজুড়ে কিছু করোনা রোগীর উপরে ওই ওষুধের ট্রায়াল হবে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘ যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে৷ ICMR ও CSIR-এর গবেষকরা বিষয়টি দেখছেন৷

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...