Monday, May 4, 2026

লকডাউন: নয়া নির্দেশিকা জারি রাজ্যের, কোন কোন বিষয়ে ছাড়?

Date:

Share post:

কেন্দ্রের নির্দেশিকা আগেই প্রকাশিত হয়েছে। লকডাউনের তৃতীয় পর্যায় কী কী বিষয়ে ছাড় থাকবে- তা নিয়ে সোমবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্নে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, পরিস্থিতি বিচার করে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন রাজ্য সরকার। কিন্তু সব ক্ষেত্রেই মানতে হবে লকডাউনের নিয়ম।

একনজরে দেখে নেওয়া যাক নির্দেশিকায় কোন কোন বিষয়ে ছাড় মিলল-

• গ্রিন জোনে জেলার মধ্যে বাস চলাচল জন্য অনুমতি রাজ্যের

• জেলার সীমানা ছাড়িয়ে বাইরে যেতে পারবে না

• বিশেষ পাস নিতে হবে

• দূরত্ব বজায় রেখে কম সংখ্যক যাত্রী নিয়ে চালাতে হবে বাস

• মিষ্টির দোকানের সময়সীমা বাড়ল, সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান

• চা-পানের দোকান খোলা যাবে, কিন্তু দোকানে চা পান করা যাবে না, কিনে নিয়ে বাড়ি যেতে হবে

• অত্যাবশ্যকীয় পণ্যে যে ছাড় আছে, তা বহাল থাকবে

• পরিস্থিতি দেখে দোকান খোলার অনুমতি দেওয়া হবে

• 25% কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা যেতে পারে, সময়সীমা সকাল 10 টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত

• তবে work-from-home করার উপরেই জোর দিচ্ছে রাজ্য সরকার

• প্রাইভেট গাড়িতে চালক সহ দুজন যাত্রী থাকতে পারবেন

• নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

• শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা যাবে না

• সাতজনের বেশি জমায়েত করা যাবে না

• মিছিল বা দলবদ্ধ ভাবে যাতায়াতে অনুমতি দেওয়া হবে না

রাজীব সিনহা জানান, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে