Wednesday, May 6, 2026

প্রতীক্ষার অবসান, মা হলেন কোয়েল

Date:

Share post:

মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার সকালে মধ্য কলকাতার একটি নার্সিংহোমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ভোর পাঁচটায় জন্ম নেওয়া সন্তান ও মা দুজনেই সুস্থ রয়েছে। দীর্ঘদিন ধরে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর সম্ভাব্য মা হওয়ার খবর নিয়ে উত্তেজিত ছিল। ফলে সকাল থেকেই অভিন্দন আর ফুলের শুভেচ্ছায় ভরে যায় মল্লিক ও সিং পরিবার। ডাক্তাররা জানান, একটু বেশি বয়সের প্রেগন্যান্সি। ফলে সাবধানে থাকতে হয়েছিল। আর কোয়েল জানিয়েছিলেন, এই সময়ে বাবা-মা, শ্বশুর-শ্বাশুড়ি দারুন যত্ন করছেন।

কোয়েল ও তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং ব্যক্তিগত জীবনকে একটু আড়ালেই রাখা পছন্দ করেন। ফলে সোশ্যাল মিডিয়াতে বড় একটা আসেন না। তবে সম্প্রতি বেবি বাম্পের ছবি দিয়ে লিখেছিলেন.. সারাদিন লাথি, ঘুষি চলছে পেটের ভিতর। আর এই অবস্থাতেই বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘ ঝড় থেমে যাবে’র শুটিং করেছিলেন। সেখানেই সন্তান সম্ভবা রঞ্জিত-কন্যাকে দেখা যায়। সন্তানসম্ভবা হওয়ার পরেও কোয়েল ‘নিতিন মাসি’, ‘যকের ধন’, ‘রক্তরহস্য’-এর প্রচার সারেন।

সকাল থেকেই মধ্য কলকাতার ওই হাসপাতাল ফুলের শুভাচ্ছায় ভরে উঠেছে। এখন বিশ্ববাংলা সংবাদও সিং পরিবারের নতুন সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছে।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...