Wednesday, March 25, 2026

BREAKING: বিশেষ আইনে কলকাতা পুরসভার প্রশাসক হতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম

Date:

Share post:

জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রশাসক নিযুক্ত হচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারি কোনও ঘোষণা এখনও হয়নি।

শুধু তাই নয়, ওই সূত্র আরও জানাচ্ছে, কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের প্রশাসক বোর্ড গঠন করতে চলেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই নাকি থাকবেন সেই বোর্ডে। বুধবারই নবান্ন থেকে সেই নির্দেশিকা জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিতে চলেছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে প্রশাসকের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র ফিরহাদ হাকিম নিজেই এমন ইঙ্গিত দিয়ে ছিলেন এদিন।

আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসক নিয়োগ করে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

এদিকে আবার কলকাতা পুরসভার আইন অনুযায়ী, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে এ বিষয়ে চিঠিও পৌঁছে গিয়েছে। আইন মোতাবেক যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য সরকারই নেবে। খুব শীঘ্রই নির্দেশিকা দিয়ে জানাবে রাজ্য সরকার। কারণ, করোনা পরিস্থিতির মধ্যে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম একদিনও বন্ধ রাখা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার। মেয়র হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা তাঁর নেই। আগামী কয়েক ঘন্টার দিনের মধ্যেই হয়তো নির্দেশিকা প্রকাশ করবে রাজ্য সরকার”।

এরই মাঝে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ইতিহাসে প্রথমবারের জন্য কলকাতা পুরসভার প্রশাসক কে হবেন? পুর কমিশনার, নাকি অন্য কেউ? সেখানে নাম উঠে এলো বর্তমান মহানগরিক ফিরহাদ হাকিমেরই। শুধু ঘোষণার অপেক্ষা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...