Thursday, June 11, 2026

কোচবিহারের একশোর বেশি লোকের সংস্পর্শে আসেন অসমের করোনা আক্রান্ত

Date:

Share post:

কোকরাঝাড়ের করোনাভাইরাস আক্রান্ত যুবক কোচবিহারের একশোর বেশি নির্মাণকর্মীর সংস্পর্শে আসেন। বুধবার, সকালেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে কোচবিহারের জেলা প্রশাসন। ইতিমধ্যেই তুফানগঞ্জের ৭০ জন এবং কোচবিহার শহরের ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এঁদের সকলের লালা পরীক্ষা করা হবে। বর্তমানে প্রত্যেকেই কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরের নিরীক্ষণের রয়েছেন।

আক্রান্ত ব্যক্তি এক ঠিকাদারের কাছে মংপং এলাকায় নির্মাণ কাজে যুক্ত ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে আরও ৪০ জন কর্মী ছিলেন। লকডাউন শুরু হওয়ার পরে তাঁরা সকলেই পাহাড় থেকে হাঁটা পথে নেমে আসেন। ঠিকাদার তাঁদের আগেই পৌঁছে যান কোচবিহারে। কোচবিহার টাকাগাছ এলাকায় অস্থায়ী বাসভবনে থাকতেন ওই নির্মাণ কর্মী। তাঁর বাড়ি অসমে কোকরাঝাড়ে। হাঁটাপথে অসমের দিকে রওনা দেন তিনি। কোচবিহারে একটি সবজির গাড়ি পেয়ে যান।
সেই গাড়িতেই কোচবিহার ভবানীগঞ্জ বাজার যান ওই যুবক। সেখানে সবজিবোঝাই করার কাজে করছিলেন। অর্থাৎ তিনি বড়বাজারেও ঘোরাঘুরি করেছেন। পরবর্তীতে সেই সবজির গাড়িতে লুকিয়েই তিনি চলে যান অসমে। সেখানেই পুলিশের হাতে ধরা পড়েন এবং পরীক্ষার পরে করোনাভাইরাস পজেটিভ দেখা যায়।
ইতিমধ্যেই কোকরাঝাড় থেকে কোচবিহার জেলা প্রশাসনের কাছে তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতে ঠিকাদার ও ঠিকাদারের সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে সেই সবজিবোঝাই গাড়িটিকেও। গাড়ির চালক, খালাসি ও সেই গাড়িতে যে সমস্ত জায়গায় গিয়েছিল সেই বিষয়ে আরো তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...