Monday, May 4, 2026

প্রকাশ্যে থুতু ফেললেই হতে পারে জেল, নগরপালের সতর্ক বার্তা

Date:

Share post:

করোনা মোকাবিলায় জারি লড়াই। লকডাউন, সামাজিক দূরত্বের পাশাপাশি যত্রতত্র থুতু, কফ, গুটখা কিংবা পানের পিক না ফেলার জন্যও সরকারের তরফে বারেবারে আবেদন করা হচ্ছে। সচেতন করা হচ্ছে। কিন্তু কার কথা কে শোনে। কিছু কিছু মানুষের মধ্যে এখনও যেন কিছুই হয়নি একটা মনোভাব কাজ করছে। কোনও কথাই তারা গ্রাহ্য করে না।

তাই অবাধ্যদের জন্য এবার বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। প্রকাশ্যে থুতু ফেললেই এবার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। টুইট করে এমনই সতর্ক বার্তা দিলেন কলকাতা নগরপাল অনুজ শর্মা। ইতিমধ্যেই অনেককে জরিমানা করা হয়েছে।

থুতু বা পান-গুটখার মধ্যে দিয়ে ছড়াতে পারে করোনা সংক্রমণ। তাই আগেই প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই দেশজুড়ে লাগু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। করোনা মহামারির মধ্যে এই আইনে রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা এখন অপরাধ। দিতে হবে জরিমানা। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রাজ্য প্রশাসনও কড়া পদক্ষেপ গ্রহণকড়ছে। ইতিমধ্যেই রাস্তায় থুতু ফেলায় একাধিক মানুষকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। কলকাতার রাস্তায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক গাড়িচালক সিগন্যালে দাঁড়িয়ে গাড়ির কাচ নামিয়ে থুতু ফেলছিলেন। সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ করে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে মামলা করা হয়। এমনকি জামা খুলিয়ে থুতু পরিস্কার করার উদাহরণও রয়েছে। কিন্তু কিছুতেই হুঁশ ফিরছে না। তাই এবার আরও কড়া পদক্ষেপ। থুতু ফেলে যেতে হতে পারে শ্রীঘরে! এমনই ইঙ্গিত দিয়েছেন পুলিশ কমিশনার।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে