Saturday, May 23, 2026

ডেঙ্গুতেও করোনার আতঙ্ক, নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা

Date:

Share post:

করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। করোনাকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় বারবার সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েও ঘর ছাড়া হলেন রিষড়ার পুরসভা এলাকার বাসিন্দা এক বৃদ্ধা ও তাঁর নাতি।

রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায় কেশব দাসের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোর্ধ মানসি কেওয়াট। দিন কয়েক আগে জ্বর হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। সরকারি নিয়ম মেনে তাঁর করোনা পরীক্ষাও করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হাসপাতাল থেকে ছুটি হলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফিরিয়ে দেওয়া হয় তাঁকে।

বিষয়টি জানতেই হস্তক্ষেপ করেন রিষড়া পুরসভার দুই কাউন্সিলর শুভজিৎ সরকার ও মনোজ গোস্বামী। তাঁরাই বৃদ্ধা ও তাঁর নাতিকে দুজনকে পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালের একটি ঘরে আশ্রয় দেন। আপাতত সেখানেই আছেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের এহেন আচরণ প্রশ্ন উঠছে।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...