Tuesday, May 19, 2026

আজকাল: কর্তৃপক্ষ বলছে বাধ্য হয়েই সিদ্ধান্ত, ইউনিয়ন অবুঝ

Date:

Share post:

আজকাল পত্রিকার অন্দরমহলের অশান্তি অব্যাহত আছে।

করোনার এই কঠিন পরিস্থিতিতে কর্মীদের বেতন কাটছে কর্তৃপক্ষ।
ইউনিয়নের মতে এটা অনৈতিক। কোনো আলোচনাও হয়নি। বেতন কাটার পরিস্থিতি এড়ানো সম্ভব সহজেই।

অন্যদিকে কর্তৃপক্ষ সূত্রে খবর, তাঁরা একান্ত বাধ্য হয়েই এই পথ নিয়েছেন। কিন্তু একাংশের কর্মী এটা না বুঝে পোস্টার মারছেন। যেটা পত্রিকার ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এটা বরদাস্ত করা যায় না। তাঁরা ডাকলেও আলোচনায় আসছেন না।

ইউনিয়নের বক্তব্য, তাঁরা অশোক দাশগুপ্ত বা সত্যম রায়চৌধুরীর সঙ্গে আলোচনায় তৈরি। কিন্তু কর্তৃপক্ষের তরফে যাঁরা আলোচনার কথা বলছেন, তাদের মান্যতা ইউনিয়ন স্বীকার করে না।

খবর রটেছে, প্রতিবাদ আন্দোলনের জন্য কয়েকজনকে শোকজ ও সাসপেন্ড করার পথে যাচ্ছে কর্তৃপক্ষ। ইউনিয়ন তার পাল্টা পদক্ষেপ নিচ্ছে।

কর্তৃপক্ষের সূত্রের খবর, এই কঠিন পরিস্থিতিতে দপ্তরে অশান্তি হলে কাজ বিঘ্নিত হবে। এটা প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। কোনোরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

ইউনিয়ন বলছে, প্রতিষ্ঠান কর্মীরাও ভালোবাসে। যাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের আত্মিক সম্পর্ক নেই, তাঁরাই পরিস্থিতি বিপথে চালিয়ে কর্মীদের বঞ্চিত করছেন এবং বদনাম দিচ্ছেন।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...