Sunday, May 17, 2026

কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে

Date:

Share post:

কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী নিয়োগের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার মামলা হলো কলকাতা হাইকোর্টে৷ শরদ কুমার সিং নামে জনৈক এই মামলা করেছেন৷ আদালতে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষে একতরফা সিদ্ধান্ত নিয়ে পুর- কাজকর্ম পরিচালনার জন্য প্রশাসক মণ্ডলী নিয়োগ করা হয়েছে৷ রাজ্য সরকারের তরফে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ৬ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুরসভার কাজ পরিচালনার জন্য ১৪ সদস্যের প্রশাসকমণ্ডলী ঘোষনা করেছে৷ এই ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’- এর চেয়ারপার্সন হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষনা করেছে রাজ্যের পুর দফতর৷ প্রসঙ্গত, রাজ্যের পুরমন্ত্রীও ফিরহাদ হাকিম৷ ওই মন্ত্রী কার্যত নিজের পদের অপব্যবহার করে, নিজের দফতরকে ব্যবহার করে,

কলকাতা পুরসভার
বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’- এর চেয়ারপার্সন হিসাবে নিজেই নিজের নাম ঘোষনা করেছেন৷ এই ধরনের কর্মপদ্ধতি অসাংবিধানিক৷ এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’ অবৈধভাবে গঠন করা হয়েছে৷ সংশ্লিষ্ট আইনে এমন কোনও সংস্থানই নেই৷ আবেদনকারীর আর্জি, অবিলম্বে এই আইনবহির্ভূত ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’-এর ঘোষনা খারিজ করা হোক৷ পুর আইনে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করার কথা বলা নেই৷ এই মামলার শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি৷

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...