Thursday, May 14, 2026

ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের

Date:

Share post:

ভাইজাগে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অসুস্থদের ১০ লক্ষ টাকা ও যাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা দেওয়ার কথা।

সূত্রের খবর, গ্যাস লিক হওয়া এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওই প্লান্টের নিকটবর্তী বাসিন্দারা জানিয়েছেন, তাঁদের চোখ জ্বালা করছে ও নিশ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। এরপরেই তাঁদের হাসপাতালে পাঠায় সেখানকার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...