Monday, May 18, 2026

সাংসদ রাজু বিস্ত নিখোঁজ: পোস্টার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে

Date:

Share post:

দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তকে নিয়ে চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। বুধবার রাতে শহরের বিভিন্ন জায়গায় ‘সাংসদ নিখোঁজ’ বলে পোস্টার লাগানো হয়। এর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে শাসকদল। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ অগরওয়াল সহ বিজেপি কর্মীরা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। প্রবীণ অগরওয়াল জানান, রাজু বিস্ত সশরীরে তাঁর লোকসভা এলাকায় উপস্থিত না থাকলেও, সর্বদা খোঁজ খবর নিচ্ছেন। এমনকী, তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১কোটি টাকা দিয়েছেন বলেও দাবি বিজেপি নেতৃত্বর। বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল অপপ্রচার করছে বলে অভিযোগ তাঁদের। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি কটাক্ষ করে বলেন, এটা এখন একটা রীতি, কিছু হলেই তৃণমূল- রাজ্য সরকারকে দোষারোপ করা। এখন বিজেপিও তাই করছে। কিন্তু এসবের কোনও যৌক্তিকতা নেই। বিজেপি সাংসদকে দেখা যাচ্ছে না বলে হয়ত স্থানীয় বাসিন্দারাই এই পোস্টার লাগিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...