Thursday, May 28, 2026

ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঔরঙ্গাবাদের কর্মাদ এলাকায় ভোররাতে মালগাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের।

প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত।” তিনি টুইটে আরও জানান, তিনি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম সাহায্য দেওয়া হচ্ছে।

সাউথ সেন্ট্রাল রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, ঔরঙ্গাবাদের কর্মাদ এই দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি ওয়াগনের খালি রেক পরিযায়ী শ্রমিকদের ওপর চলে যায়। তাতেই এই দুর্ঘটনা ঘটে।

Related articles

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...