Thursday, May 14, 2026

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তৎপর রাজ্য, বাড়ি ফিরলেন শ্রমিকরা

Date:

Share post:

দেশ জুড়ে বেহাল দশা পরিযায়ী শ্রমিকদের। ট্রেনের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ একাংশের। এই অবস্থায় পায়ে হেঁটে বিহারের ঝাঝা স্টেশন পর্যন্ত পৌঁছান পূর্ব বর্ধমানের দশ জন পরিযায়ী শ্রমিক। নিজেদের অবস্থার কথা জানিয়ে পোস্ট করেন ফেসবুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বাড়ি ফেরানোর আর্জি জানান।বুধবার মাঝ রাতে ওই শ্রমিকদের দু’টি গাড়িতে করে আসানসোলে আনার কথা জানায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

মাসখানেক আগে পরিযায়ী ঠিকাকর্মীরা বিহারের মধুবনিতে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। আদতে তাঁরা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার রাজাপুর, ভাতশালা ও কালনার বুলবুলিতলার বাসিন্দা। মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর ঠিকাদার সংশ্লিষ্ট অঞ্চল থেকে উধাও হয়ে যান। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, “তাঁদের বকেয়া টাকা ও মেটায়নি ওই ঠিকাদার। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও খোঁজ মেলেনি।

রাজেশ দেবনাথ নামে এক পরিযায়ী শ্রমিক জানান, “হাতের টাকা ফুরিয়ে আশায় পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম।” তাঁর আক্ষেপ রাস্তায় সেই অর্থে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়নি। টানা পাঁচ দিন হাঁটার পর, ওই দলেরই দীপক দেবনাথ সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোস্ট করেন। পোস্ট’ করার কিছুক্ষণের মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাঁদের ফোন করা হয়।

কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগেই দু’টি গাড়িতে করে পরিযায়ী শ্রমিকদের বিহারের ঝাঝা থেকে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।’’ কুলটিতে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি সীমানা দিয়ে ওই শ্রমিকদের আনা হয়। বুধবার মাঝ রাতেই ওই শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...