Wednesday, June 24, 2026

গ্রিন-জেলায় সোমবার থেকে চলবে বেসরকারি বাস, তবে দ্বিগুণ হতে পারে চালু ভাড়া

Date:

Share post:

করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনের জেলাগুলিতে শর্তসাপেক্ষে বেসরকারি বাস চলতে পারে৷ গ্রিন জোনে বেসরকারি বাস চালানোর অনুমোদন আগেই দিয়েছিল রাজ্য। জেলাস্তরের বাস অপারেটরদের সঙ্গে প্রশাসনের একাধিক বৈঠক হয়। বৈঠকে মালিকদের বক্তব্য ছিল, যাত্রী সংখ্যা কমিয়ে বাস চালালে ক্ষতিই হবে তাঁদের৷ আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে বাসের ভাড়া বিবেচনা করার দাবিও জানিয়েছিলেন তাঁরা। এ ব্যাপারে প্রশাসন সবুজ সঙ্কেত দিতে চলেছে, এমন ইঙ্গিত পেয়েই পরিষেবা চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছেন মালিকরা৷ বাস মালিকদের দাবি ছিলো, চালু ভাড়ার ৩ গুণ ভাড়া বৃদ্ধি করতে হবে৷ একাধিক জেলা প্রশাসন এই দাবি খতিয়ে দেখেছে৷ সূত্রের খবর, এই পরিস্থিতিতে চালু ভাড়া দ্বিগুণ হতে চলেছে। ওদিকে পরিবহণ দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই গ্রিন জোনের জেলায় সরকারি বাস চলাচলও শুরু হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...