Tuesday, May 19, 2026

অমিত শাহ চিঠি লিখেই প্রমাণ করলেন উনি কোয়ারেন্টাইনে নেই! কটাক্ষ সুজনের

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপট বৃদ্ধি এবং লকডাউন পর্বের শুরু থেকে কার্যত অন্তরালে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পর্বে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরতে কিংবা বিবৃতি দিতে বিভিন্ন সময়ে সামনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, দেশজুড়ে এমন সঙ্কটের মধ্যে কোথায় গেলেন অমিত শাহ?

এবার সব জল্পনার অবসান ঘটালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, শনিবার অমিত শাহ রাজ্য সরকারকে বিতর্কিত চিঠি দেওয়ার মধ্য দিয়ে ফের প্রকাশ্যে এলেন। তারপর থেকেই অমিত শাহকে কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা।

এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, “অমিত শাহ রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। এর থেকে প্রমাণিত উনি কোয়ারান্টিনে নেই”।

এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার, উভয়ের উপরই দায় চাপিয়েছেন বাম পরিষদীয় দলনেতা। তিনি বলেন, “কেন্দ্র মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে লকডাউন ঘোষণা করেছিল, তার মাশুল এখন দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জীবন দিয়ে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলেন তিনি গরীবের নেত্রী। আসলে সেটা নয়। তিনি আগে সবাইকে ঘরে ফেরান, তারপর সর্বত্র পোস্টার লাগান। বাজেটে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেননি এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিষয়ে। তারা কী খাচ্ছেন, কী করছেন সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু সেটা তারা পালন করেননি”।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...