Wednesday, May 20, 2026

লন্ডন থেকে ৩২৬ ভারতীয়কে নিয়ে মুম্বইয়ের মাটি ছুঁলো বিশেষ বিমান

Date:

Share post:

করোনা ও লকডাউন পরিস্থিতির জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
লন্ডন থেকে ৩২৬ ভারতীয়কে নিয়ে রবিবার সকালে মুম্বইয়ের মাটি ছুঁলো এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গতকাল ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান ১২৯ জন ভারতীয়। প্রথম ধাপে বিশ্বের ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাবে বিদেশ মন্ত্রক। সতর্কতা হিসেবে বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য , ৭ থেকে ১৩ মে পর্যন্ত এই ফেরানোর প্রক্রিয়া চলবে । প্রায় ১৮ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরাতে ৬৪টি বিমানের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। দেশে ফিরতে পেরে যারপরনাই খুশি সবাই ।

Related articles

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...