Monday, May 18, 2026

লকডাউনের মাঝেই দেশে ৩ হাজার স্কুল খোলার ছাড়পত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন৷ সর্বত্র বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷ এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশে ৩ হাজার স্কুল খোলার ছাড়পত্র দিয়েছে৷

CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার খাতা দেখার জন্য এই ৩ হাজার স্কুলকে মূল্যায়ন কেন্দ্র অর্থাৎ ‘ইভালুয়েশন সেন্টার’ হিসেবে নির্দিষ্ট করা হয়েছে ৷ শুধুমাত্র পরীক্ষার খাতা দেখার জন্যই স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছেন, ৩ হাজার স্কুল খাতা দেখার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ ১.৫ কোটিরও বেশি পরীক্ষার উত্তরপত্র শিক্ষকদের কাছে ইতিমধ্যেই দেখার জন্য পৌঁছে গিয়েছে ৷ আগামী ৫০ দিনের মধ্যে খাতা দেখা ও মার্কশিটের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন রমেশ পোখরিয়াল ৷ কেন্দ্র বলেছে, এসময় স্কুলে কোনওরকম ক্লাস নেওয়া যাবে না ৷ ৩ হাজার স্কুলের পাশাপাশি CBSE-র ১৬টি আঞ্চলিক দফতরও খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ সম্পূর্ণ কোভিড-১৯ গাইডলাইন মেনে করতে হবে কাজ ৷

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...