Friday, May 15, 2026

স্পর্শকাতর মুম্বইয়ে লকডাউন ভাঙার অভিযোগে গ্রেফতার বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী

Date:

Share post:

সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন। তারই মাঝে দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারিতে এখনও হুঁশ ফেরেনি অনেক মানুষের। যেন কোনও ব্যাপারই নয়। এমন ভাবনা শুধু এক শ্রেণির সাধারণ মানুষই নয়, কোথাও কোথাও তথাকথিত শিক্ষিত সেলিব্রিটিদের মধ্যেও “ডোন্ট কেয়ার” মনোভাব দেখা যাচ্ছে।

এবার লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম ভেঙে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেফতার করা হল ইন্টারনেট সেনসেশন তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডেকে। গতকাল, রবিবার রাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভ রোড থেকে গ্রেফতার করা হয় পুনমকে। অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধু শ্যাম আহমেদকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
গ্রেফতারির পাশাপাশি পুনমের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, লকডাউন ভেঙে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেফতার পুনম পান্ডে এবং তাঁর বন্ধুকে। কোন জরুরি দরকার তাঁর রাস্তায় বেরিয়েছে সে ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর না মেলায় আইন ভাঙার অপরাধে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় দায়ের করা হয়েছে মামলা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...