Saturday, March 14, 2026

ইমামদের আর্জি মেনে লকডাউন বাড়ানো উচিত মুখ্যমন্ত্রীর: রাহুল সিনহা

Date:

Share post:

“আগে মানুষ বাঁচুক, তারপর উৎসব”। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লকডাউন বাড়ানোর আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশন। কেন্দ্র তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। তার আগে রাজ্য সরকার ২১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বানিয়েছে। আগামী ২৫ মে ঈদ। কিন্তু সেকথা মাথায় না রেখে মুখ্যমন্ত্রী যেন আরও কিছুদিন লকডাউন বাড়িয়ে দেন, অন্তত ৩১ মে পর্যন্ত যাতে লকডাউন বৃদ্ধি করা হয় সে ব্যাপারে আবেদন করা হয় ইমামদের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রীকে ইমামদের করা সেই আবেদনকে এবার সমর্থন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “বাংলার ইমামরা খুব সময়োপযোগী আবেদন করেছেন। তাঁদের এই দাবি সমর্থনযোগ্য। মুখ্যমন্ত্রীর অবিলম্বে বিষয়টি বিবেচনা করে লকডাউন বাড়ানো উচিত।”

দেখুন ভিডিও…

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...