Tuesday, May 19, 2026

এখন রাজনীতির নয়, টিম ইন্ডিয়া হয়ে লড়ুন: মোদিকে মমতা

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারি মোকাবিলার গুরুত্বপূর্ণ বৈঠকও রাজনৈতিক অভিযোগমুক্ত থাকল না। “এখন রাজনীতি করবেন না” বলে কেন্দ্রের বিরুদ্ধে করোনা বৈঠকে প্রথম রাজনৈতিক আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন,” আসুন এখন টিম ইন্ডিয়া হয়ে লড়ি।” সূত্রের খবর, করোনা মোকাবিলায় রাজনীতি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে আক্রমণ শানান মমতা। বলেন, রাজ্যে-রাজ্যে বিভাজন করা হচ্ছে। আমাদের মতামত নেওয়াও হচ্ছে না। যুক্তরাষ্ট্রীয় রীতিনীতির পরিপন্থী কাজ করা হচ্ছে। কেন্দ্রের অনেক সিদ্ধান্ত সম্পর্কে আমরা অন্ধকারে থাকছি। পূর্ব পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করা হচ্ছে। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের ইস্যুতেও উষ্মা প্রকাশ করেন মমতা। করোনা মোকাবিলার বৈঠকে মমতার পক্ষ থেকে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ এনে বক্তব্য পেশ তাৎপর্যপূর্ণ। সোমবার শুরুর দিকেই বক্তব্য পেশের সুযোগ পান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বলে জানা গিয়েছে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...