Tuesday, June 9, 2026

অনলাইন টিকিট: শুরুর পনেরো মিনিটের মধ্যে শেষ প্রথমদিনের টিকিট

Date:

Share post:

মঙ্গলবার থেকে বিশেষ ট্রেন চালাবে কেন্দ্র। অনলাইনে টিকিট কাটা শুরু হয়েছিল সোমবার সন্ধে ছটা থেকে। আইআরসিটিসি সূত্রে খবর, ১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল দিল্লি হাওড়া রুটের ট্রেনের টিকিট প্রথমদিনের টিকিট।

প্রথমে কথা ছিল চারটে থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। কিন্তু তারপর যান্ত্রিক সমস্যার কারণে ছটা থেকে অনলাইন পরিষেবা চালু হয়। এখন কোনও রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে না। টিকিট কাটতে হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। এজেন্টদের অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ছটার সময় টিকিট কাটা শুরু হওয়ার প্রথম ৫ মিনিটে শেষ হয়ে যায় এসি ফার্স্ট ক্লাসের টিকিট। এরপর সাত মিনিটের মাথায় শেষ হয়ে যায় এসি ট- টিয়ারের টিকিটও। প্রথম ১৫ মিনিট এই হাওড়া থেকে দিল্লি যাওয়ার এবং দিল্লি থেকে ফেরার প্রথমদিনের সব টিকিট বুকিং হয়ে যায়। আগামী সাতদিনের টিকিট কাটা যাবে, তার বেশি টিকিট কাটা যাবে না। রেল সূত্রে খবর, প্রতিদিনের টিকিটই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রাজ্যের প্রথম ট্রেন ছাড়বে মঙ্গলবার বিকেল পাঁচটা ৫মিনিটে হাওড়া থেকে।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...