Tuesday, May 19, 2026

সেই আজমল কাসভ এবার ওয়েব সিরিজে, নাম ভূমিকায় বাংলার ছেলে

Date:

Share post:

এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা মোকাবিলায় চলছে লকডাউন। গৃহবন্দি মানুষ। সময় কাটাতে অনেকেই মজে আছেন ওয়েব সিরিজে।

এবার ওয়েব সিরিজে আসছে সেই ‘২৬/১১’৷

২৬/১১-র মুম্বই হামলা৷
সবারই মনে থাকার কথা৷ একই সঙ্গে মনে আছে হয়তো মহম্মদ আজমল আমির কাসভকেও?

সেই কাসভকে নিয়েই এবার ওয়েব-সিরিজ আর কাসভের চরিত্রে বহরমপুরের শোয়েব কবীর।
মুম্বই হামলার ঘটনা নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা। এবার এই প্রেক্ষাপটে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছে Zee-5। যার নাম ‘স্টেট অফ সিজ ২৬/১১’। যেখানে কাসভের চরিত্রে অভিনয় করবে বাংলার ছেলে শোয়েব কবীর।

শোয়েব বহরমপুরের ছেলে। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বিজ্ঞাপণে কাজ করেই শুরু করেন পথ চলা। পরে সোনম কাপুরের ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ অভিনয় করেছেন শোয়েব।

মুম্বই হামলার কিং-পিন মহম্মদ আজমল আমির কাসভের চরিত্রে তাঁকে বেছে নেওয়া প্রসঙ্গে শোয়েব জানান, জানান,”আমায় বাছতে হয়নি, আমাকে দেখতে কিছুটা কাসভের মতো। কিন্তু ওর মতো জঘন্য, নৃশংস মানুষ আমি নই।”
৮ এপিসোডের ওয়েব সিরিজ ‘স্টেট অফ সিজ ২৬/১১’ জি প্রিমিয়ারে স্ট্রিমিং শুরু ২০ মার্চ থেকে। এই ওয়েব সিরিজে শোয়েব ছাড়াও অভিনয় করেছেন অর্জুন বিজলানি, অর্জন বাজওয়া, মুকুল দেবরা।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...