Saturday, May 9, 2026

প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ মমতা : কেন্দ্র সব খুলে রাজ্যকে বলছে লকডাউন কার্যকর করতে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে সরাসরি তোপ দাগলেন মমতা। কেন্দ্রের পদক্ষেপকে পরস্পর বিরোধী বলে সাফ জানিয়ে মুখ্যমন্ত্রী। বললেন কোথায় লকডাউন করা প্রয়োজন কোথায় কোন জোন হবে, তার সিদ্ধান্ত ছাড়া হোক রাজ্যকে।

কেন্দ্রের সিদ্ধান্তগুলি একের পর এক তুলে ধরে মুখ্যমন্ত্রী সমালোচনার ভঙ্গিতে বলেন, কেন্দ্র সব খুলে দিচ্ছে আর তারপর বলছে রাজ্যকে লকডাউন কার্যকর করতে। এটা কেমন ধরণের নীতি? ট্রেন চালিয়ে দেওয়া হচ্ছে, সীমান্ত খুলে দিয়ে বাণিজ্যের পসরা সাজিয়ে বলা হচ্ছে সংকটের মোকাবিলা করো? এটা দ্বিচারী আচরণ ছাড়া আর কী!

ক্ষুব্দ মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন রাজ্য কিন্তু কেন্দ্রের নেতৃত্ব মেনে কাজ করে চলেছে। ফলে প্রত্যাশিত ফল যদি না পাওয়া যায় তাহলে তখন যেন কেন্দ্র দায় না এড়ায়। শ্রমিকদের ফেরানোর প্রশ্নে তিনি পরিষ্কারভাবে জানান, প্রত্যেককে রাজ্যে ফেরাতে তৈরি সরকার। মনে রাখবেন ইতিমধ্যে লক্ষ্য মানুষ বাংলায় ফিরেছেন। পরিযায়ীদের শুধু ফেরানো নয়, তাদের স্বাস্থ্য, খাবারের ব্যবস্থা এবং বাসে করে পৌঁছে দেওয়াও রাজ্যকে করতে হচ্ছে। এরপরই মমতা প্রশ্ন তোলেন, পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে কেন টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে? মমতা স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্র যদি টাকা না দিতে পারে সেক্ষেত্রে রাজ্যই দেবে।

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...