Monday, May 11, 2026

বাইরে থেকে আজ ট্রেন ঢুকবে, গাইডলাইন রাজ্যের

Date:

Share post:

আজ, মঙ্গলবার হাওড়া স্টেশনে ঢুকছে বাইরে থেকে আসা একাধিক ট্রেন৷ ভেলোর থেকে ১১৮৬ জনকে নিয়ে ট্রেনও রওনা দিয়েছে। এর মধ্যেই আছেন রোগী এবং রোগীর পরিবার৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যাঁরা ভিন রাজ্য থেকে আসছেন, তাঁদের কী ধরনের চিকিৎসা দেওয়া হবে, তার একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ট্রেন থেকে নামার পর সবারই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি কারও জ্বর বা অন্য উপসর্গ থাকে, তাহলে তাঁদের সেইমতো চিকিৎসা হবে। আজ বেঙ্গালুরু থেকেও একটি ট্রেন আসছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও এ ধরনের ট্রেন আসবে৷ পরিযায়ী শ্রমিক, পর্যটক, চিকিৎসা করাতে যাওয়া রোগী ও তাঁদের পরিবার, ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসবে। ঠিক হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই সব ট্রেনে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টার বা হোম আইসোলেশনে থাকতে হবে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...