Wednesday, March 4, 2026

করোনা আবহে সচিব পদে রদবদল, সরানো হলো স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে

Date:

Share post:

করোনা আবহে রাজ্যের স্বাস্থ্য সচিব পদ থেকে সরানো হল বিবেক কুমারকে। নতুন স্বাস্থ্যসচিব করা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমকে। তিনি ছিলেন পরিবহন দফতরের সচিব। বিবেক কুমারকে পরিবেশ দফতরের প্রিন্সিপ্যাল সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

একাংশের ধারণা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে পাঠানো চিঠি ঘিরেই তাঁর বদলির পথ প্রশস্ত হয়েছে। গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে বিবেক কুমার চিঠি পাঠান। সেখানে রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যার গরমিলের ছবি ফুটে ওঠে। করোনাভাইরাসে আক্রান্তের হিসাব রাজ্য যা দিয়েছিল তার তুলনায় ওই চিঠিতে উল্লেখ করা আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল।

বিবেক কুমারের পাঠানো ওই চিঠির প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। চিঠির স্বচ্ছতা ও অস্বচ্ছতা নিয়ে মাঠে নেমে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রসঙ্গত, এর আগে রেশন তথা গণবন্টন ব্যবস্থার অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার জন্য খাদ্য সচিব পদ থেকে মনোজ আগরওয়ালকে সরিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...