Tuesday, May 12, 2026

করোনা-মোকাবিলায় নতুন পদক্ষেপ অধীর চৌধুরির

Date:

Share post:

সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC করোনা- মোকাবিলায় কেন্দ্রের গ্রহণ করা সমস্ত পদক্ষেপ যাচাই করবে৷ এই কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরি মঙ্গলবার এ কথা জানিয়েছেন৷ একইসঙ্গে অধীরবাবু এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ডেকে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব বৃদ্ধির বিষয়ে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

২২ সদস্যের PAC-র চেয়ারম্যান বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। এ দিন তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় কেন্দ্রীয় পদক্ষেপের পরীক্ষার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক বা RBI গভর্নর, আইসিএমআর বা ICMR-সহ অন্যান্য উচ্চপর্যায়ের কেন্দ্রীয় আধিকারিকদেরও ডেকে পাঠানো হতে পারে।
তিনি বলেন, PAC স্বাস্থ্য এবং মহামারি মোকাবিলায় নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলি পরীক্ষা করে দেখবে। তাঁর কথায়, “আমরা অবশ্যই লকডাউনের কারণে সৃষ্টি হওয়া বেকারত্ব মোকাবিলায় সরকারি পদক্ষেপগুলির মূল্যায়ন করব। প্রয়োজনে অন্যান্য সরকারি আধিকারিক এবং RBI-এর গভর্নরকেও তলব করতে পারে PAC”৷ একই সঙ্গে তিনি বলেন, মারণ ভাইরাসের বিরুদ্ধে সরকার স্বাস্থ্যক্ষেত্রের যে পদক্ষেপ নিয়েছে, তা পরীক্ষা করবে PAC। প্রসঙ্গত, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG রিপোর্ট পরীক্ষার পাশাপাশি PAC সরকারি পদক্ষেপের পরীক্ষা করতে পারে। PAC সব থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, যা সমস্ত শীর্ষ আধিকারিককে তলব করার ক্ষমতা রাখে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...