Friday, May 15, 2026

‘আজীবন’ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করল টুইটার

Date:

Share post:

লকডাউনের জেরে এখন একাধিক সংস্থাই কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। এরই মধ্যে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় অভ্যস্ত হয়েছেন অনেকেই। লকডাউন শিথিল হলে পুরোনো নিয়মে ফিরতে হবে। কিন্তু লকডাউন শিথিল হলেও আর অফিস যেতে হবেনা বলে জানিয়ে দিল টুইটার।

‘ আজীবন’ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করল মার্কিন সংস্থা।

মঙ্গলবার টুইটার জানিয়েছে, লকডাউন উঠে গেলেও সংস্থার কর্মীরা বাড়ি থেকেই স্থায়ী ভাবে কাজ করতে পারবেন। লকডাউন পর্ব শুরু হওয়ার পর বাড়ি থেকে কাজ করছিলেন কর্মীরা। আগামী সেপ্টেম্বরের আগে অফিসে আসার যে কোনও সম্ভাবনা নেই, তা আগেই কর্মীদের জানিয়ে দিয়েছিল সংস্থা। এবার পাকাপাকিভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করল টুইটার কর্তৃপক্ষ।

টুইটার জানিয়েছে, গত কয়েক মাসে সংস্থার কর্মীরা এটা প্রমাণ করে দিয়েছেন যে, বাড়ি থেকেও সমান ভাবে কাজ করা সম্ভব। বাড়ি থেকে সুষ্ঠুভাবে কাজ করা গেলে অফিসে আসার প্রয়োজন নেই। সংস্থা জানিয়েছে, অফিস কবে খুলবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।অফিস খুললেও স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় লাগবে। সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন সংস্থা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...