Wednesday, June 24, 2026

গত ২০ বছরে ৫ বার বিশ্বকে কাঁদিয়েছে চিন : রবার্ট ও’ব্রায়েন

Date:

Share post:

সারা বিশ্বকে গত ২০ বছরে ৫ বার কাঁদিয়েছে চিন। এবার এটা বন্ধ হওয়া প্রয়োজন। করোনা সংক্রমণের জন্য চিনকে আগেও কাঠগড়ায় তুলেছে আমেরিকা। এবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন কড়া ভাষায় বিঁধলেন। তাঁর স্পষ্ট কথা, সারা বিশ্বে প্রায় ৩ লক্ষ মৃত্যুর কারণ চিন। মঙ্গলবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি বলেন,

“আমরা বারবার চিনের এই আঘাত মেনে নেব না”।
রবার্ট ও’ব্রায়েন বলেন,” সার্স, অ্যাভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু এখন কোভিড। সবসময় সারা বিশ্বকে স্বাস্থ্য বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে চিন।”

ভাইরাসের উৎস খুঁজতে তদন্ত করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু তাতে নারাজ বেজিং। ক্ষোভ উগড়ে মার্কিন উপদেষ্টা জানিয়েছেন, ভবিষ্যতে ফের চিন থেকে অন্য একটি ভাইরাস আসার পথ বন্ধ করতে হবে। কোনও সময়সীমা উল্লেখ না করে ওব্রায়েন বলেন ভাইরাসের উৎস কোথায় তার প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...